মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪৪০ রানের বিশাল লিড শ্রীলঙ্কার

news-image

একই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করে ফেললেন ধনঞ্জয়া ডি সিলভা। শুধু তিনি একা নন, একই টেস্টের দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির পথে এগিয়ে রয়েছে কামিন্দু মেন্ডিস। প্রথম ইনিংসে এই দু’জনের জুটির ওপর ভর করেই ২৮০ রান করেছিলো শ্রীলঙ্কা। ২০২ রানের জুটি গড়েছিলেন তারা। দু’জনই করেছিলেন সমান ১০২ করে রান।

দ্বিতীয় ইনিংসেও একই চিত্রনাট্য। ১২৬ রানে ৬ উইকেট পড়ার পর একইভাবে জুটি গড়ে দাঁড়িয়ে গেলেন তারা দু’জন। ১৭৩ রানের অনবদ্য জুটি গড়ার পর অবশেষে বিচ্ছিন্ন হন তারা। ১৭৯ বলে ১০৮ রান করা লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। জাকির হাসানের হাতে ক্যাচ দেন তিনি। শ্রীলঙ্কার দলীয় রান এ সময় দাঁড়ায় ২৯৯।

এ রিপোর্ট লেখার সময় শ্রীলঙ্কার রান ৭ উইকেট হারিয়ে ৩০৪। ৮৮ রান নিয়ে ব্যাট করছেন কামিন্দু মেন্ডিস। ১ রান নিয়ে ব্যাট করছেন প্রবাথ জয়সুরিয়া। শ্রীলঙ্কা এগিয়ে গেছে মোট ৩৯৬ রানে।

বিশাল লিড তো হয়েই গেছে। এরপার লঙ্কানরা কোথায় গিয়ে থামবে সেটাই এখন সবচেয়ে চিন্তার। হয়তো বা আজ শেষ বিকেলেও ইনিংস ছেড়ে দিতে পারে লঙ্কানরা। এর মধ্যে অলআউট হলে তো কথাই নেই। তবুও, যে লিড দাঁড়িয়েছে, তাতে বাংলাদেশের জয় এখন বহু দূরের পথ।

৯২ রানের লিড নিয়ে ব্যাট করতে নামার পর দ্বিতীয় দিন শেষ বিকেলেই লঙ্কানদের ৫ উইকেট তুলে নিয়েছিলো বাংলাদেশের বোলাররা। দিন শেষে করেছিলো তারা ৫ উইকেটে ১১৯ রান নিয়ে।

যদিও ৫২ রান করা দিমুথ করুনারত্নে আউট হওয়ার পর লঙ্কানরা রাতের প্রহরী (নাইটওয়াচম্যান) হিসেবে উইকেটে পাঠায় বিশ্ব ফার্নান্দোকে। ২ রান নিয়ে তিনি অপরাজিত থাকেন। সঙ্গে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ধনঞ্জয়া ডি সিলভা অপরাজিত থাকেন ২৩ রানে।

আজ তৃতীয় দিন ব্যাট করতে নামার পর বিশ্ব ফার্নান্দোকে দ্রুতই সাজঘরের পথ দেখিয়ে দেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। ২৪ বলে ৪ রান করে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী