,

ডিপফেক পর্নোগ্রাফির শিকার ৪ হাজার তারকা

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে ৪ হাজার তারকা ও বিখ্যাত ব্যক্তি ডিপফেক পর্নোগ্রাফির শিকার হয়েছেন বলে একটি গবেষণায় দাবি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম চ্যানেল ফোর নিউজের একটি বিশ্লেষণ বলছে, এদের মধ্যে ২৫০ জনের বেশি ব্রিটিশ তারকা আছেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ডিপফেক ওয়েবসাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত পাঁচটির তথ্য বিশ্লেষণ করেছে চ্যানেল ফোর নিউজ। তারা বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে প্রায় চার হাজার তারকা ও বিখ্যাত ব্যক্তির মুখ পর্নোগ্রাফিতে জুড়ে দেওয়া হয়েছে। তবে এসব ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

চ্যানেল ফোর নিউজ বলছে, ওই পাঁচটি ডিপফেক ওয়েবসাইটের এসব ভিডিওতে ৩ মাসের ব্যবধানে ১০ কোটি ভিউ হয়েছে।

২০১৬ সালের দিকে অনলাইনে মাত্র একটি ডিপফেক পর্নোগ্রাফি ভিডিও শনাক্ত করেন গবেষকেরা। অথচ, গত বছরের প্রথম কয়েক মাসে ৪০ টির বেশি ডিপফেক পর্নোগ্রাফি ওয়েবসাইটে ১ লাখ ৪৩ হাজার ৭৩৩টি ভিডিও আপলোড করা হয়। যা বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি।

অনলাইন নিরাপত্তা আইন বিষয়ে পরামর্শক সংস্থা অফকমের এক মুখপাত্র বলেন, অবৈধ ডিপফেক একই সঙ্গে বিরক্তিকর ও ক্ষতিকারক। এ ধরনের বিষয়বস্তুর প্রচারের ক্ষেত্রে অনলাইন নিরাপত্তা আইন অনুযায়ী ঝুঁকি মূল্যায়ন করতে হবে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে। সেই সঙ্গে এ ধরনের কনটেন্টের প্রদর্শন বন্ধের পদক্ষেপ নিতে হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট