,

সৌম্য-জাকেরের চোটের আপডেট জানালো বিসিবি

news-image

ক্রীড়া প্রতিবেদক : খেলা চলাকালে ইনজুরিতে পড়ার ঘটনা ক্রিকেটে খুব একটা সাধারণত দেখা যায় না। তবে চট্টগ্রামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে এমনটাই দেখা গেল। ম্যাচ খেলতে নেমে একের পর এক চোটে রীতিমতো বিপর্যস্ত বাংলাদেশ দল।

শুরুটা মোস্তাফিজকে দিয়ে লঙ্কান ইনিংসের শেষ দিকে বোলিংয়ে যেয়ে প্রচন্ড গরমের মাঝে মাংসপেশির ইনজুরিতে পড়েন কাটার মাস্টার। স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি।

এরপর ইনজুরিকে পড়ের সৌম্য। তাকেও মাঠ ছাড়তে হয়েছে স্ট্রেচারে করে। বাউন্ডারি লাইনে চার বাঁচাতে গিয়ে পায়ে চোট পান সৌম্য সরকার। তৎক্ষনাৎ এই অলরাউন্ডারকে মাঠে বাইরে নিয়ে যাওয়া হয়।

পরে জানা যায় বাউন্ডারি লাইনে থাকা বিলবোর্ডের সঙ্গে পায়ে এবং মাঠের সঙ্গে বাড়ি খেয়ে মাথায়ও আঘাত পেয়েছেন সৌম্য। সৌম্য ছাড়াও জাকের আলী অনিকও ফিল্ডিং করতে যেয়ে ইনজুরিতে পড়েছেন। তাদের ইনজুরি সম্পর্কে বিসিবি আপডেট জানিয়েছে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, “জাকেরের অবস্থা জানার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে, বিস্তারিত আপডেটের জন্য আরেকটু সময় লাগবে। গলা ও ঘাড়ের অংশে জাকেরের আঘাত মূলত। প্রাথমিকভাবে জাকেরের চোটে খারাপ কিছু পাওয়া যায়নি। মাথার ইনজুরির কোনো লক্ষ্মণ নেই। তবুও ঝুঁকি না নিতে স্ক্যান ও এক্সরে করা হচ্ছে।

মুস্তাফিজের ক্র‍্যাম্প হয়েছে। আশা করছি রিকভার করবে, ম্যাচেও নামতে পারে যেহেতু আরও অনেক সময় বাকি। পানি খাচ্ছে প্রচুর পরিমাণে, বরফ দেওয়া হচ্ছে। সৌম্য এখনও ড্রেসিংরুমে আছে। স্ক্যানের প্রয়োজন হলে তাকে হাসপাতালে পাঠানো হবে।”

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট