,

গাজীপুরে গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৬

news-image

ঢামেক প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈর কোনাপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। তার নাম নার্গিস খাতুন। বয়স ২৫। এতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ জনে।

রোববার (১৭ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার আব্দুর রাজ্জাকের মেয়ে নার্গিস গাজীপুর জেলার কালিয়াকৈর থানার কোনাবাড়ী এলাকায় থাকতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, আজ সন্ধ্যায় নার্গিস খাতুন নামে দগ্ধ আরো একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ১৩ নাম্বার বেডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে এই ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ আরো পাঁচজন মারা যান।

এর আগে রোববার ভোর পাঁচটার দিকে আরিফুল ইসলাম ও পৌনে সাতটার দিকে মহিদুল নামে দুইজনের মৃত্যু হয়। এছাড়া শনিবার সকালে মনসুর আলী এবং শুক্রবার সকালে সোলাইমান মোল্লা ও সন্ধ্যার দিকে শিশু তায়েবা মারা যায়।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর