,

সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

news-image

সাম্প্রতিক সময়ে মেয়েদের সব বিভাগের ফুটবলেই শিরোপা নির্ধারণী লড়াইয়ে থাকে ভারত-বাংলাদেশ। তুমুল উত্তেজনা রোমাঞ্চ মিশে থাকে সেই লড়াইয়ে। হোক না বয়স ভিত্তিক ফুটবল। নেপালের আনফা কমপ্লেক্সেও আরেকটি স্নায়ুক্ষয়ী ম্যাচের জন্ম দিলো বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ দলের কিশোরীরা। সাফের ফাইনালে রুদ্ধশ্বাস টাইব্রেকারে তারা ভারতকে ৩-২ গোলে হারিয়ে আরও একটি শিরোপা ঘরে তুলেছে।

ফাইনালটা হয়েছে ফাইনালের মতো। টান টান উত্তেজনা। শুরুতে ভারত এগিয়ে যাওয়ার পর বাংলাদেশ দ্বিতীয়ার্ধে সমতা ফিরিয়েছে। নির্ধারিত সময়ে স্কোর ১-১ সমতায় থাকায় ম্যাচ সরাসরি চলে যায় টাইব্রেকারে।

টাইব্রেকারে বাংলাদেশের মরিয়ম বিনতে হান্না, থুইনু মারমা ও সাথী মুন্ডা লক্ষ্যভেদ করেছেন। আলপি আক্তার ও সুরভী আকন্দ প্রীতি গোল করতে পারেননি। বিপরীতে ভারতের শেতা রানী ও আনইতা ছাড়া আর কেউ গোল করতে পারেননি। দিভিয়ানির শেষ শট রুখে দিয়ে বাংলাদেশকে জয়ের উপলক্ষ এনে দেন বাংলাদেশের গোলকিপার ইয়ারজান বেগম। এছাড়া আরও দুটি শট গোলে রূপান্তরিত না হওয়ার পেছনে তার অবদানও কম নয়।

পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ। কিন্তু ভারতের রক্ষণে সেভাবে হানা দিতে পারেনি। দলের সেরা ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতিকে কড়া পাহাড়ায় রাখে প্রতিপক্ষের ডিফেন্ডাররা। মধ্যমাঠের দখলেও ছিল ভারত।

এই অর্ধের শেষ দিকে টানা সেট পিস থেকে গোলের চেষ্টা করে বাংলাদেশ। কর্নার থেকে উড়ে আসা বল প্রথমবারের চেষ্টায় ফেরাতে পারেনি ভারতের গোলরক্ষক। কিন্তু জটলার মধ্যে থেকে পরের বার অবশ্য সেটি বিপদ মুক্ত করেন তিনি। দ্বিতীয়ার্ধে ঢিমেতালে চলা ম্যাচে হঠাৎ করেই প্রাণ ফেরায় বাংলাদেশ। বল দখল ও আক্রমণে এগিয়ে থাকে তারা। ৫৮ মিনিটে ভারতের বক্সে সুরভী আকন্দ বল স্পর্শ করার আগে ডিফেন্ডার বিপদমুক্ত করেন। ৭০ মিনিটে সমতায় ফেরা গোলটি পায় সাইফুল বারীর দল। অনন্যা বিথীর কর্নারে  ৬ গজের  ভেতর থেকে পা ছুঁইয়ে সমতা ফেরান মরিয়ম বিনতে।

নির্ধারিত সময়ের স্কোর ১-১ থাকায় পরে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট