,

সড়ক দুর্ঘটনায় অধ্যাপক ডা. শাখাওয়াত হোসেনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ ও বাংলাদেশ মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রখ্যাত সার্জন অধ্যাপক ডা. এ জেড এম শাখাওয়াত হোসেন শাহীন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সোমবার (৪ মার্চ) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, আজ (সোমবার) সকাল ৮টার দিকে ঢাকা থেকে একটি প্রাইভেটকারে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি বাস তার প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটেকারের সামনের অংশ ভেঙে যায়। গাড়িতে থাকা ডা. শাখাওয়াত গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা ডা. এ জেড এম শাখাওয়াত হোসেন শাহীনকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট