মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের সঙ্গে ১২ দলীয় জোট নেতাদের বৈঠক

news-image

নিজস্ব প্রতিবেদক : কারামুক্তির পর প্রথম মতবিনিময় করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার আগে যুগপৎ আন্দোলনে থাকা ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে শনিবার বিকেলে এ মতবিনিময় করেন তিনি। সোমবার তাঁর সিঙ্গাপুর যাওয়ার কথা।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ মতবিনিময় হয়। তবে এতে রাজনৈতিক আলাপ-আলোচনার চেয়ে ব্যক্তিগত কুশলাদি নিয়ে বেশি কথা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জাগপা নেতা রাশেদ খান প্রধান সমকালকে জানান, একটি অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। রাজনৈতিক নেতাদের আড্ডা বলা যেতে পারে। এতে বিএনপি মহাসচিবের কারাগারে থাকার অভিজ্ঞতা, কারাবন্দি অন্য নেতাদের নিয়ে আলোচনা প্রাধান্য পেয়েছে। তবে বৈঠকে থাকা সবাই রাজনৈতিক ব্যক্তি হওয়ায় কিছু রাজনৈতিক আলোচনা তো হতেই পারে।

বৈঠকে জাপা (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাসহ জোটের অনেকে উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী