,

বেইলি রোড ট্র্যাজেডি: ভবন মালিকসহ ৪ জন রিমান্ডে

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের আগুনে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী শনিবার সন্ধ্যায় আসামিদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- ভবনের চুমুক রেস্টুরেন্টের ২ মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান রিমন, কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজার জয়নুদ্দিন জিসান এবং ভবনের ম্যানেজার মুন্সি হামিমুল আলম বিপুল।

এর আগে শনিবার সন্ধ্যায় তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক আবু আনসারি ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আজ সন্ধ্যা ৬টায় তাদের আদালতের হাজতখানায় আনা হয়।

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজে আগুনে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় শুক্রবার রাতে রমনা মডেল থানায় এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় সংশ্লিষ্টদের অবহেলা, অসাবধানতায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে বলে উল্লেখ করা হয়। এতে আসামিদের বিরুদ্ধে অগ্নিদগ্ধ ও জীবন বিপন্নসহ মৃত্যু ঘটানোর অভিযোগ আনা হয়।

বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের মালিক আমিন মোহাম্মদ গ্রুপ। এজন্য মামলায় আমিন মোহাম্মদ গ্রুপকে ২ নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও অনেককে আসামি দেখানো হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডের ওই ভবনে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট