,

নেপালকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে আজ স্বাগতিক নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় নেপালকে পাত্তাই দেয়নি বাংলাদেশের মেয়েরা। ২-০ গোলে নেপালকে হারিয়ে সাফে শুভসূচনা করেছে বাংলাদেশ। জোড়া গোল করেছেন সৌরভী আক্তার প্রীতি।

কাঠমান্ডুর আনফা কমপ্লেক্স স্টেডিয়ামে প্রথমার্ধে দাপটের সাথে খেলেছে বাংলাদেশ। শুরু থেকেই স্বাগতিকদের চেপে ধরে রেখেছিল তারা। ২৪ মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। সাথী মুন্ডার দুর্দান্ত মুভে বক্সের ভেতরে প্রীতি জায়গা ছেড়ে বেরিয়ে আসা গোলকিপারের পাশ দিয়ে দারুণ ফিনিশিংয়ে জাল কাঁপান।

৫ মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। আলফিকে ফেলে দেন গোলকিপার স্বয়ং। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে কার্পণ্য করেননি। স্পট কিক থেকে গোলকিপারের ডান দিক দিয়ে জোরালো শটে দলকে আবারও এগিয়ে নেন প্রীতি।

দ্বিতীয়ার্ধেও নেপালের সীমানায় বাংলাদেশের দাপট। ৬২ মিনিটে গোলের আরেকটি সুযোগ পেয়েও হাতছাড়া করেছেন প্রীতি। ৭৬ মিনিটে হতাশ করেন আলফি। শেষ পর্যন্ত দুই গোলে এগিয়ে থেকে তিন পয়েন্ট নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।

এই জয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়েও গেছে টিটুর দল। শেষ দুই ম্যাচে ভারত কিংবা ভুটানের বিপক্ষে যেকোনো একটি ম্যাচে জয় পেলেই টুর্নামেন্টের ফাইনালে খেলবে ২০১৭ সালে সবশেষ শিরোপা জেতা বাংলাদেশ। ৫ মার্চ ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে লাল-সবুজের মেয়েরা। ভুটানকে ৭-০ গোল হারিয়ে ভারতের শুরুটা হয়েছে দারুণ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট