মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ধিত দিনে মেলায় এলো নতুন ২১৯ বই

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রথা অনুযায়ী ফেব্রুয়ারি মাসের শেষ দিন পর্দা নামে অমর একুশে বইমেলার। কিন্তু এবার প্রকাশকদের অনুরোধে প্রধানমন্ত্রীর বিশেষ অনুমোদনের পরিপ্রেক্ষিতে মেলার সময় দুদিন বাড়িয়ে ২ মার্চ পর্যন্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় বর্ধিত প্রথম দিনে শুক্রবার (১ মার্চ) মেলায় নতুন বই এসেছে ২১৯টি। বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এদিন প্রকাশিত উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে পাঠক সমাবেশ এনেছে সরকার আমিনের প্রবন্ধ ‘কবিতার চিত্রকল্প’, নান্দিক এনেছে ধ্রুব এষের গল্পগ্রন্থ ‘পৃথিবীর সব কুকুর ও জোনাকি’ ও হায়াৎ মামুদের প্রবন্ধ ‘বাঙালি বলিয়া লজ্জা নাই’, গ্রন্থিক প্রকাশন এনেছে পুলিন বকশীর দর্শন বিষয়ক ‘রুমি এবং নারী’ ও তোফায়েল আহমেদের রাজনীতি বিষয়ক ‘সংস্কার সংলাপ: রাষ্ট্র নির্বাচন, শাসন-প্রশাসন ও সংবিধান’।

শুক্রবার ছিল বইমেলার ৩০তম দিন। এদিন মেলা শুরু হয় বেলা ১১টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত। তবে বর্ধিত দিন হওয়ায় শিশু প্রহর ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি।

শনিবার পর্দা নামবে মাসব্যাপী চলা অমর একুশে বইমেলার। ওইদিন মেলা শুরু হবে বেলা ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা ভাষণ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। প্রতিবেদন উপস্থাপন করবেন ‘অমর একুশে বইমেলা ২০২৪’-এর সদস্য সচিব ডা. কে এম মুজাহিদুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

অনুষ্ঠানে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হবে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী