রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে যা বললেন তামিম

news-image

ক্রীড়া প্রতিবেদক : গেল বছরের জুলাইতে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। এরপর অবশ্য ২৮ ঘন্টার ব্যবধানে অবসর ভেঙে ফিরে আসেন তিনি। পরবর্তীতে সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ খেলেন তামিম। কিন্তু ফিটনেস ইস্যুতে আর বিশ্বকাপে খেলা হয়নি তার।

কালে কালে কেটেছে অনেক দিন। তবে তামিম এরপর আর জাতীয় দলের হয়ে খেলেননি। আদৌও খেলবেন কিনা বা কবে ফিরবেন— এ বিষয়ে বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বুম বুম তামিম।

শুরুতে তামিম বলেন, ‘না, আমার সঙ্গে তার কোনো কথাবার্তা হয় নাই (নতুন প্রধান নির্বাচকের সঙ্গে)। আমার সঙ্গে জালাল ভাইয়ের কথা হয়েছে। আমি কথা বলার জন্য এভেইলেবল ছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সম্ভবত…আমার সঙ্গে বসার কথা ছিল। কিন্তু আমাদের যোগাযোগ আছে। আমি আগামীকাল সকালে আবার দেশের বাইরে চলে যাচ্ছি। আশা করি আসার পর আবার আমরা বসব।’

তবে জাতীয় দলে ফিরতে হলে কিছু বিষয়ের সমাধান চাওয়ার ইঙ্গিত দিয়েছেন তামিম। তিনি বলেছেন, ‘একটা জিনিস পরিষ্কারভাবেই আপনাদের বলতে চাই- আমার ফিরে আসার জন্য অনেক কিছু ঠিক হতে হবে। নয়ত শুধু এসে খেলার কোনো পয়েন্ট নাই। কারণ আমি ক্যারিয়ারের এমন স্টেজে আছি, হয়ত দুই বছর খেলব। ওই কথাগুলো উনাদের সঙ্গে বলতে হবে। এখনও যেহেতু উনাদের সঙ্গে ফাইনাল কথা হয়নি। এই সংবাদ সম্মেলনে এসে কিছু বলে দেওয়া উপযুক্ত না। ওটা বলাটা উচিত হবে না। ’

এছাড় বিশ্বকাপের সময় আরও ফিট ছিলেন বলে দাবি করে তামিম বলেন, ‘ফিজিক্যালি আমি ওই সময় আরও ভালো ছিলাম (বিশ্বকাপের সময়)। এখন তো একটু পেট টেট বের হয়েছে দেখতেছেন। শারীরিকভাবে আমি ওই সময় আরও ভালো অবস্থায় ছিলাম। আমি যেটা বললাম এটা খুবই আনফেয়ার হবে মন্তব্য করা, আমি যতক্ষণ উনাদের সঙ্গে কথা না বলে থাকি। আমি আপনাদের একটা কথা বলেছি যে, আমার ফেরার জন্য অনেক কিছু ঠিক করতে হবে। ’

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের