,

জীবিত উদ্ধার হয়ে স্বামীকে জড়িয়ে ধরে কাঁদলেন স্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বেইলি রোডে অবস্থিত কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে লাগা আগুন থেকে জীবিত অবস্থায় উদ্ধার হয়ে ফিরেছেন এক নারী। ভবন থেকে বের হয়েই স্বামীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। ওই সময় তাকে ঘিরে অন্যান্য স্বজনরাও কাঁদতে শুরু করেন।

উদ্ধার হওয়া নারী অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েন এবং বলতে থাকেন, “আমি আর কখনও রেস্টুরেন্টে খেতে আসব না।”

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) অগ্নিকাণ্ডের ঘটনার পর সাড়ে ১১ টার দিকে ফায়ার সার্ভিসের লোকজন নিলুফার নামের ওই নারীকে উদ্ধার করেন।

ওই নারী স্বজন আছমা আক্তার বলেন, “রাতে আমার বোনের বাচ্চারা কাচ্চি খাওয়ার আবদার করে। বাসা কাছে হওয়ায় আমার বোন কাচ্চি নিতে এখানে আসে। আর ওই সময় আগুন লাগে এবং তিনি ভেতরে আটকা পড়েন। পরে আমাদের ফোন করে জানান। আমরা সবাই উদ্বিগ্ন হয়ে কিভাবে যে এখানে এসেছি নিজেরাও জানি না।”

তিনি আরও বলেন, “ভবনে এখনও অনেক লোক আটকা পড়ে আছেন। দোয়া করেন, যেন সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারে।”

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট