,

ঢাকা আইনজীবী সমিতির ভোট ফের শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ মেয়াদের দুদিনব্যাপী নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ আবারও শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ফের ভোটগ্রহণের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মোখলেছুর রহমান বাদল। তিনি বলেন, ‘সাড়ে ৩টার দিকে শুরু হয়ে বিরতিহীন ভোট চলবে সন্ধ্যায় ৬টা পর্যন্ত। এরপর গণনা শেষে ফল ঘোষণা করা হবে।’

এদিন বেলা সোয়া ১২টার দিকে ভোটকেন্দ্রে নির্ধারিত ব্যালট পেপারের বদলে নকল স্ক্যানিং করা ব্যালট পেপার পাওয়া নিয়ে ভোটগ্রহণ স্থগিত করেন প্রধান নির্বাচন কমিশনার। পরে মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি প্রথম দিনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়। ২১ হাজার ১৩৭ জন ভোটারের মধ্যে প্রথম দিন ৪ হাজার ২৩০ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সিনিয়র আইনজীবী মোখলেছুর রহমান বাদল প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। তার অধীনে ১০ জন কমিশনার এবং ১০০ সদস্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছেন।

এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট