,

নির্বাচনে ১৯৬৯ প্রার্থীর মধ্যে জামানতই হারিয়েছেন ১৪৫৪ জন

news-image

নিউজ ডেস্ক : সম্প্রতি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক হাজার ৯৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিদ্বন্দ্বিতা করা এসব প্রার্থীদের মধ্যে জামানত হারিয়েছেন এক হাজার ৪৫৪ জন প্রার্থী। যা শতাংশের হিসেবে ৭৩ দশমিক ৮৪ বা প্রায় ৭৪ শতাংশ।

মাঠপর্যায় থেকে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্য একত্র করে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) প্রতিবেদন প্রকাশ করেছে নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখা।

প্রতিবেদন থেকে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এক হাজার ৯৬৯ জন প্রার্থী। ২৭টি দল ও স্বতন্ত্র মিলে মোট জামানত হারিয়েছেন এক হাজার ৪৫৪ জন প্রার্থী। অর্থাৎ ৭৩ দশমিক ৮৪ বা প্রায় ৭৪ শতাংশ প্রার্থী জামানত হারিয়েছেন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ নির্বাচনে প্রার্থীকে ২৫ হাজার টাকা জামানত দিতে হয়। এতে ইসির আয় হয়েছে দুই কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা। এ ছাড়া যাদের জামানত খোয়া যায়নি তারা রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ তুলে নিতে পারবেন।

নির্বাচনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত হয়। এতে ২৩টি দলের সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জাতীয় পার্টি ২৬৩ আসনে প্রার্থী দিয়ে ২৩৬টি আসনে জামানত হারিয়েছে। তৃণমূল বিএনপি ১৩৫টি আসনে প্রার্থী দিয়ে সবগুলোতেই জামানত হারিয়েছে।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ২২৪টি, জাতীয় পার্টি ১১টি, জাসদ একটি, বাংলাদেশের ওয়ার্কার্স পাটি একটি, বাংলাদেশ কল্যাণ পার্টি একটি ও স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়লাভ করেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট