,

এবার আইএমএফের দ্বারস্থ হবেন ইমরান খান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে নির্বাচনের পর প্রায় দুই সপ্তাহ হতে চলেছে। এরমধ্যে পার্লামেন্টে যেতে জোট করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। অন্যদিকে সরকার গঠনে জোটবন্ধ হয়েছে পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। এরমধ্যে নতুন বার্তা দিয়েছেন ইমরান খান।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পিটিআই সিনেটর আলি জাফর বলেছেন, আমি আপনার গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। খান সাহেব (ইমরান খান) জানিয়েছেন, তার পক্ষ থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে চিঠি ইস্যু করা হবে।

তিনি বলেন, আইএমএফ, ইউরোপীয় ইউনিয়নসহ যে কোনো আন্তর্জাতিক সংস্থার মূলনীতি হলো কোনো দেশে কাজ করার বা তাদের ঋণ দেওয়ার জন্য তাদের পূর্বশর্ত হলো সুশাসন থাকা। আর সুশাসন নিশ্চিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো গণতন্ত্র।

তিনি আরও বলেন, গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে রাতের অন্ধকারে জনগণের ম্যান্ডেট চুরি হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে যে কোনো সংস্থার উচিত তাদের ঋণ না দেওয়া। কেননা এ ঋণ জনগণের জন্য পরবর্তীতে বোঝা হয়ে দাঁড়াবে।

পিটিআইয়ের এ সিনেটর বলেন, তার দল নির্বাচনের বিষয়ে সুষ্ঠু তদন্ত চায়। আইএমএফের কাছে পাঠানো চিঠিতে এ শর্তটি সামনে রাখা হবে।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রথম, পিএমএল-এন দ্বিতীয় ও পিপিপি তৃতীয় স্থান অর্জন করেছে। তবে কোনো কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও ভোট কারচুপির অভিযোগ করে আসছে পিটিআই। দলটির দাবি, অনেক আসনে তাদের সমর্থিত প্রার্থীকে ফল পরিবর্তনের মাধ্যমে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে নির্বাচনের পর থেকে দেশজুড়ে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিক্ষোভ সমাবেশ করে আসছে পিটিআই। এমনকি আদালতের দ্বারস্থ পর্যন্ত হয়েছে দলটি। এ ছাড়া মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কারচুপি ঠেকাতে ব্যর্থ হওয়ায় বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন পিটিআইয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খান।

এ জাতীয় আরও খবর

ডাকসুতে জিন্নাহর ছবি, ছাত্রদলের প্রতিবাদ

ইয়েমেন সংঘাত: সৌদির দুই এলাকায় সতর্কতা

মঙ্গলবার সিলেট সফরে রাষ্ট্রপতি

রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্প

ব্রিকস সম্মেলনে তারেককে আমন্ত্রণ নয়: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর