,

ভারতে কেন নিষিদ্ধ হচ্ছে হাওয়াই মিঠাই?

news-image

অনলাইন ডেস্ক : প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন রাজ্যে নিষিদ্ধ করা হচ্ছে হাওয়াই মিঠাইয়ের ক্রয়-বিক্রয়। গত সপ্তাহে ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিল নাড়ু প্রদেশে হাওয়াই মিঠাইয়ের বিভিন্ন নমুনা পরীক্ষা করে এতে পাওয়া যায় এমন একটি রাসায়নিক যা থেকে হতে পারে ক্যান্সার। ফলে ওই প্রদেশে খাবারটির বেচাকেনা নিষিদ্ধ করা হয়। এ মাসের শুরুর দিকে পুডুচেরি শহরে তা নিষিদ্ধ করা হয়েছিল। ভারতের অন্যান্য অঞ্চলেও এখন হাওয়াই মিঠাইয়ের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। খবর বিবিসি’র

শুধু ভারত বা বাংলাদেশ নয়, অনেক দেশেই হাওয়াই মিঠাইয়ের বিভিন্ন ধরণ পাওয়া যায় এবং তা বেশ জনপ্রিয়। ঝলমলে রং আর মিষ্টি স্বাদের কারণে বিভিন্ন উৎসবে, মেলায়, পার্কে হাওয়াই মিঠাইয়ের ব্যবসা সারা বছরই থাকে রমরমা। কিন্তু ভারতে এই খাবারটিকে নিয়ে সম্প্রতি দুশ্চিন্তা ছড়িয়ে পড়েছে।

হাওয়াই মিঠাইয়ে থাকা রাসায়নিকগুলো ক্যান্সার তৈরি করতে পারে এবং বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত করতে পারে বলে এক ভারতীয় সংবাদ মাধ্যমকে জানান পি সতীশ কুমার, তামিল নাড়ুর চেন্নাই শহরের ফুড সেফটি অফিসার।

গত সপ্তাহে তিনি দলবল নিয়ে চেন্নাইয়ের একটি সৈকতে অভিযান চালান। এ থেকে জানা যায় হাওয়াই মিঠাইগুলো বিভিন্ন বিক্রেতারা নিজ উদ্যোগে তৈরি করছেন। তাদের কারোই এ খাবার তৈরির অনুমোদিত কারখানা নেই। এর কিছুদিন পর সংগৃহীত নমুনায় রোডামিন-বি নামের রাসায়নিকটি পাওয়া যায় এবং হাওয়াই মিঠাই বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

হাওয়াই মিঠাইকে ঝলমলে গোলাপি রঙে রাঙাতে রোডামিন-বি ব্যবহার করা হয়। এটি মূলত কাপড়, প্রসাধনী, এবং কালির রং হিসেবে ব্যবহৃত হয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে তা শরীরে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। খাবারের রং হিসেবে রোডামিন-বি ব্যবহারে ইতিমধ্যেই ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

হাওয়াই মিঠাই বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি এই রাসায়নিকটির ব্যবহারেও লাগাম টানা হয়েছে। তামিল নাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামানিয়ান এক বিবৃতিতে জানিয়েছেন রোডামিন-বি কোনো খাবারের প্যাকেজিং, রপ্তানি, বিক্রি করা, বা রোডামিন-বি যুক্ত খাবার বিয়ে অথবা অন্যান্য অনুষ্ঠানে সরবরাহ করা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট, ২০০৬ এর আওতায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

তামিল নাড়ুর পর অন্ধ্র প্রদেশ এবং দিল্লিতেও হাওয়াই মিঠাই নিয়ে পরীক্ষা এবং এর ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট