,

উন্নত চিকিৎসার জন্য সেই শিশুকে পাঠানো হলো নোয়াখালীতে

news-image

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিক্ষানবিশ চিকিৎসককে দিয়ে খতনা করানোর পর শিশু আল-নাহিয়ান তাজবীরকে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমার দে’কে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

বুধবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমার দে’র অনুপস্থিতে শিক্ষানবিশ সৌরভ ভৌমিক শিশু তাজবীরের খতনা করেন। এসময় শিশুটির গোপন অঙ্গের মাথার অংশ কেটে ফেলা হয়। মাথার অংশ কেটে ফেলার ফলে প্রচুর রক্তক্ষরণ হয়।

হাসপাতাল সূত্রে জানা য়ায়, ওই সময় হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে ছিলেন, মেডিকেল অফিসার লায়লা সাবরিনা শাহরিন। তার সহযোগী ছিলেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমার দে ও অফিস সহায়ক আহসান উল্যাহ।

শিশুটির বাবা আলমগীর হোসেন জানান, আমার বাচ্চার জ্বর, পুরো শরীরে ব্যথা, শ্বাসকষ্ট, কাশিসহ বিভিন্ন রোগে ভুগছে। বাচ্চার অবস্থা এখনও আশঙ্কাজনক।

শিশু তাজবীরের চাচা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ ফরিদ বলেন, কোম্পানীগঞ্জ উপজেলায় এ ধরণের ঘটনার যেন আর না ঘটে। আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সেলিম বলেন, ডাক্তার লায়লা সাবরিনা শাহরিন দায় এড়াতে পারেন না। তাকে শোকজ করা হয়েছে। বিজয় কুমার দে’কে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে বদলি করা হয়েছে। এ বিষয়ে মেডিকেল অফিসার ডাক্তার শাহাদাত হোসেন সাগরের নেতৃত্বে ২ সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত টিমকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডাক্তার মো. মহিউদ্দিন ও নোয়াখালী জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ডা. সাইফ উদ্দিন কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি শিশু তাজবীরকে দেখতে যান।

এ সময় সিনিয়র কনসালটেন্ট ডাক্তার সাইফ উদ্দিন বলেন, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে শিশুটিকে দেখতে আসলাম। বর্তমানে শিশুটির অবস্থা স্থিতিশীল।

নোয়াখালী জেনারেল হাসপাতালের সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার বলেন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমার দে’কে শাস্তিমূলক বদলি করা হয়েছে। শিক্ষানবিশ উপ-সহকারী মেডিকেল অফিসার সৌরভ ভৌমিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। তিনি আরও বলেন, শিশু তাজবীরের উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে আনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

নবীনগরে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া প্রতিযোগিতা, উপজেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নিল ৩৫৩ শিক্ষার্থী

মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ এমপি আব্দুল মান্নানের

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ