,

আজ বাণিজ্য মেলার শেষ দিন

news-image

নিজস্ব প্রতিবেদক : আজ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসরের শেষ দিন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলার পর্দা নামবে। বিষয়টি নিশ্চিত করেছেন মেলার পরিচালক বিবেক সরকার।

জানা গেছে, সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ প্রমুখ।

মেলার পরিচালক বিবেক সরকার বলেন, ব্যবসায়ীরা মেলার সময় বাড়ানোর দাবি জানালেও মেলার সময় বাড়ানোর সুযোগ নেই। ২০ ফেব্রুয়ারি রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। এর আগে বিকেল ৪টায় মেলা প্রাঙ্গণের দ্বিতীয়তলায় এক সমাপনী অনুষ্ঠান করা হবে। এ বছর প্রায় দেড় লাখেরও বেশি মানুষের সমাগম ঘটেছে। বেচাবিক্রি কেমন হয়েছে তা এখন বলা সম্ভব না। সমাপনী অনুষ্ঠানে বিস্তারিত তথ্য দেওয়া যাবে।

এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয় ২১ জানুয়ারি। ওই দিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় এ আয়োজনের উদ্বোধন করেন। অন্যান্য বার ১ জানুয়ারি থেকে এ মেলা শুরু হলেও এবার নির্বাচনের কারণে পিছিয়ে গেছে। মাসব্যাপী এ মেলায় এবার সব মিলিয়ে ৩৩০টি স্টল ছিল। নতুন বছরের শুরুতেই বাণিজ্যমেলা শুরুর রেওয়াজ বহু বছরের। কিন্তু ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে মেলা পিছিয়ে যায়।

দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এ মেলা হতো শেরেবাংলা নগরে। কোভিড মহামারির কারণে ২০২১ সালে মেলার আয়োজন করা সম্ভব হয়নি। এরপর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলার আয়োজন করা হয় পূর্বাচলে বিবিসিএফইসিতে। এবার তৃতীয়বারের মতো স্থায়ী ভেন্যু বাংলাদেশ-চীন এক্সিবিশন সেন্টারে বাণিজ্যমেলা অনুষ্ঠিত হয়। এবারের বাণিজ্যমেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, হংকং, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ অংশ নেয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট