মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিউনিসিয়া উপকূলে মারা যাওয়া ৮ বাংলাদেশির পরিচয় মিলেছে

news-image

তিউনিসিয়া উপকূলে নৌকায় অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৮ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। আফ্রিকার দেশ লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে নৌকায় সাগর পাড়ি দেওয়ার সময় তারা এ দুর্ঘটনার কবলে পড়েন। নিহতদের মধ্যে মাদারীপুরের পাঁচজন ও গোপালগঞ্জের তিনজন রয়েছে।

নিহতরা হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের শেনদিয়া গ্রামের সজল, একই ইউনিয়নের সরমঙ্গল গ্রামের মামুন শেখ, কদমবাড়ি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের নয়ন বিশ্বাস, তেলিকান্দি ইউনিয়নের বাজিতপুর নতুন বাজার এলাকার কাজি সজীব, কেশরদিয়া ইউনিয়নের কাবিরাজপুরের কায়সার, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাড়দিয়া ইউনিয়নের রাগদী গ্রামের রিফাত, ফতেহপট্রি ইউনিয়নের দিগনগর গ্রামের রাসেল ও গয়লাকান্দি ইউনিয়নের গঙ্গারামপুর গোহালা গ্রামের ইমরুল কায়েস আপন।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া নৌকায় চালকসহ ছিলেন ৫৩ জন। এদের মধ্যে মারা গেছেন ৯ জন। জীবিত আছেন ৪৪ জন। জীবিতদের মধ্যে বাংলাদেশের ছিলেন ২৭ জন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী