,

২৩ কেজির দুই দাতিনা বিক্রি ১ লাখ ২৪ হাজারে

news-image

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : বঙ্গোপসাগরে ধরা পড়া সাড়ে ২৩ কেজি ওজনের দুটি দাতিনা মাছ এক লাখ চব্বিশ হাজার টাকায় বিক্রি হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণকেন্দ্রে জেলেরা মাছ দুটি বিক্রির জন্য নিয়ে আসেন। পরে ডাকের মাধ্যমে মাছ দুটি কিনে নেয় মৎস্য ব্যবসায়ী সজীব হোসেন।

কক্সবাজার থেকে আসা এফবি মায়ের দোয়া ট্রলারে মাছ দুইটি তিনদিন আগে ধরা পড়ে। এ বিষয়ে ট্রলার মাঝি লক্ষ্মী মিয়া বলেন, সচারাচর দাতিনা মাছগুলো তেমন একটা পাওয়া যায় না। আমরা সাগরে ইলিশের জাল ফেলেছিলাম তখন হঠাৎ দেখি বড় কোনো মাছ। প্রথমে ভেবেছিলাম কোরাল পরে কাছাকাছি গিয়ে দেখি দুটি দাতিনা মাছ। ডাকে তোলার পর মাছ দুটি সজীব নামের এক মৎস্য ব্যবসায়ী এক লাখ ২৪ হাজার টাকা দিয়ে কিনে নেন। যার একটি মাছ ১৪ কেজি ৪০০ গ্রাম অন্যটি ৯ কেজি ১০০ গ্রাম ওজনের।

এ বিষয় সজিব হোসেন বলেন, দাতিনা মাছ সচারাচর ঘাটে আসে না। আজ হঠাৎ দেখে ডাকের মাধ্যমে কিনে নিলাম। এখন বিক্রির জন্য ঢাকায় পাঠাবো। আশা করছি ভালো দামে বিক্রি করতে পারবো।

এ বিষয় কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এরা গভীর সাগরের মাছ। এ মাছের ফুলকা বিদেশে রপ্তানি করা হয়। যা দিয়ে ওষুধ তৈরি করা হয়। মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে দাতিনা ভোল মাছ তেমন একটা দেখা যায় না। এ প্রজাতির মাছগুলো খুবই সুস্বাদু।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী