মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুড়িতে আটকে গেল মেট্রোরেল

news-image

নিজস্ব প্রতিবেদক : মেট্রোরেল চলাচলে হঠাৎ বিঘ্ন ঘটেছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দেড়টার দিকে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, কাজীপাড়া স্টেশন সংলগ্ন লাইনে ঘুড়ি পড়ায় মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটেছে।

মেট্রোর সচিবালয় স্টেশনে ছিলেন কালবেলার এক প্রতিবেদক। তিনি জানিয়েছেন, প্রায় ৩০ মিনিট পর্যন্ত কোনো ট্রেন যায়নি। যাত্রীরা অনেকেই তাদের টিকিট ফিরিয়ে দিয়েছেন।

মিরপুর-১১ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়গামী যাত্রী নাজমুস সাকিব জানান, আগারগাঁওয়ে ১২ থেকে ১৪ মিনিট, ফার্মগেটে ৫ মিনিট অপেক্ষার পর কাওরানবাজারেও ১২ মিনিট ট্রেনটি থেমে থাকে। একপর্যায়ে তিনি বিকল্প পথে গন্তব্যে পৌঁছান।

এর আগেও কারিগরি ত্রুটির কারণে কাজীপাড়া স্টেশনে আটকে পড়েছিল মেট্রোরেল। প্রায় দুই ঘণ্টা পর ত্রুটি সারিয়ে চলাচল শুরু হয়। এ ঘটনায় মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্র্যানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী