,

নির্বাচনে কারচুপির অভিযোগে ইমরান সমর্থকদের বিক্ষোভ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিক্ষোভ করেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের কর্মী ও সমর্থকরা। এসময় পুলিশ অনেককে গ্রেফতার করেছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ করে তারা। অভিযোগ করা হয়েছে ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে অনিয়ম করা হয়েছে।

লাহরে সিদ্দিকাবাদে নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভ শুরু করে ইমরান সমর্থকরা। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও লাঠিপেটা করে।

অন্য কয়েকটি শহরের পাশাপাশি বিক্ষোভ হয়েছে সিন্ধুতে অবস্থিত নির্বাচন কমিশনের অফিসের সামনেও। এ সময় সেখানে ব্যাপক পুলিশ উপস্থিত দেখা যায়।

কয়েকটি স্থানে পুলিশ ও পিটিআই কর্মী ও সমর্থকদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। গ্রেফতার করা বেশ কয়েকজনকে।

এদিকে মুসলিম লীগ নেতা নওয়াজ শরিফ হেরে যাওয়া আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা স্থগিত করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। প্রাথমিক ফলাফলে এনএ-১৫ মানসেহরা আসনে ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর কাছে বড় ব্যবধানে হেরেছিলেন পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী।

পরে, ওই ফলাফল স্থগিত করতে ইসিপিতে আবেদন জানান পিএমএল-এন নেতা। নওয়াজ শরিফের আইনজীবী দাবি করেছেন, ১২৫টি ভোটকেন্দ্র থেকে তাদের ফর্ম ৪৫ দেওয়া হয়নি, তাদের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছিল এবং একটি ভুল ফর্ম ৪৭ দেওয়া হয়েছিল। সার্বিকভাবে, এসব এলাকায় নির্বাচন স্বচ্ছ হয়নি বলে অভিযোগ করেন নওয়াজের আইনজীবী।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট