,

আওয়ামী লীগ নেতাকে হত্যা: ছাত্রলীগের দুই নেতা রিমান্ডে

news-image

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা ও পরিবহন ব্যবসায়ী শরিফুল ইসলাম সোহানকে (৪০) পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের স্থানীয় দুই নেতাকে তিনদিনের রিমান্ডে দিয়েছে আদালত। রিমান্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভীর কবির চৌধুরী বিন্দু ও কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি ঝিনুক মিয়া।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম আমলী আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার দিনগত রাত ১২টায় নিহত আওয়ামী লীগ নেতার স্ত্রী বাদী হয়ে মারপিট করে হত্যার অভিযোগ করেন। তার অভিযোগটি শনিবার মামলা আকারে নথিভুক্ত করা হয়। মামলায় মোট চারজনের নামোল্লেখ এবং ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গ্রেফতার দুই ছাত্রলীগ নেতা ছাড়াও অন্য দুজন পলাতক আসামি হলেন স্বাধীন ও সৌরভ।

এদিকে, শনিবার বিকেলে ময়নাতদন্তের পর পরিবারের কাছে সোহানের মরদেহ হস্তান্তর করা হয়েছে। সোয়ান জেলা শহরের ঘোষপাড়ার আমজাদ হোসেন বুলুর ছেলে। তিনি একই সঙ্গে কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জেলা ট্রাক মালিক সমিতির সদস্য।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, আমরা আদালতের কাছে সাতদিনের রিমান্ড চেয়েছি। আদালত দুজনকে তিনদিনের রিমান্ড দিয়েছেন। বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।

গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে শহরের খলিলগঞ্জ এলাকার অভিনন্দন কনভেনশন সেন্টারের সামনে একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। এ পথ দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের সিয়াম ও রিয়াদ। ঘটনাস্থলে এসে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির পাশে পড়েন তারা।

গাড়িতে থাকা আওয়ামী লীগ নেতা সোহান আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। কিছুক্ষণ পর ছাত্রলীগ নেতা রিজভী ও তার সহযোগীরা ঘটনাস্থলে এসে তাকে মারপিট করে। সন্ধ্যা ৭টার দিকে সোহানকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয় স্থানীয়রা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টার দিকে ছাত্রলীগের এ দুই নেতাকেহ গ্রেফতার করে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট