,

‘টস কাণ্ড’ নিয়ে যা বললেন বাংলাদেশের অধিনায়ক

news-image

ক্রীড়া প্রতিবেদক : সাডেন ডেথে স্কোরলাইন ১১-১১। আকস্মিকভাবে ম্যাচ কমিশনার রেফারিকে ডেকে টস করতে বলেন। রেফারি দুই দলের অধিনায়ককে টসে ডাকেন। বাংলাদেশের অধিনায়ক আফিদা খন্দকার নাকি টসে শিরোপার বিষয়টি জানতেন না৷

ফাইনালে পুরস্কার প্রদানের পর মিডিয়ার আগ্রহ ছিল টস কাণ্ড নিয়ে। বাংলাদেশের অধিনায়ক আফিদা খন্দকার এই প্রসঙ্গে বলেন, ‘আমি মনে করেছিলাম পুনরায় শট হবে এজন্য টস।’

খেলার একটি গুরুত্বপূর্ণ সময়ে মনে করবেন কেন এমন প্রশ্নের উত্তরে অধিনায়ক বলেন, ‘আমাদেরকে এই ব্যাপারে কিছুই বলা হয়নি। আমি টসের জন্য গিয়েছিলাম শুধু।’

বাংলাদেশ অধিনায়ক এমন মন্তব্য দিলেও ভারতের অধিনায়ককে দেখা গেছে টস জিতে শিরোপা উল্লাস করতে। এতে প্রশ্ন জেগেছে, ভারত কি রেফারি- ম্যাচ কমিশনার থেকে আলাদা কোনো বার্তা পেয়েছিল? ফাইনাল শেষে ভারত দ্রুত মাঠ ছাড়ায় তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি৷

রেফারি-ম্যাচ কমিশনার মিডিয়ার সঙ্গে কথা বলতে পারেন না। তাই তাদের মন্তব্যও পাওয়া যায়নি।

বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু দীর্ঘদিন নারী দলের সঙ্গে রয়েছেন। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘টুর্নামেন্টের বাইলজে নেই এ রকম টস৷ ফলে আমরা টস মানব কেন? তাছাড়া আমরা শিরোপা নির্ধারণী টস নিয়ে জানতামও না।’

ম্যানেজার মিটিংয়ে টুর্নামেন্টের বাইলজ (নিয়ম) ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সেখানে এসব কোনো আলোচনা হয়নি, ‘আমরা সব দল টুর্নামেন্টের নিয়ম মেনে খেলতে এসেছি। টসের মাধ্যমে শিরোপা জয় কখনোই ছিল না।’

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী