,

পাকিস্তানে নির্বাচনের দিন হামলায় ৪ পুলিশ সদস্য নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণের দিন আজ বৃহস্পতিবার বোমা হামলা ও গুলিতে ৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ দেশটির খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলায় এ ঘটনা ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্য দ্য ডনের খবরে বলা হয়, ভোটগ্রহণ উপলক্ষে আজ পাকিস্তানে ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ রয়েছে। এর মধ্যেই এ হামলার ঘটনা ঘটল।

ডেরা ইসমাইল খান পুলিশের প্রধান রউফ কায়সরানি জানান, কুলাচি অঞ্চলে পুলিশ টহলদলের ওপর বোমা হামলার পাশাপাশি গুলি চালানো হয়। তিনি আরও জানান, এলাকাটি ঘেরাও করা হয়েছে এবং ঘটনার আরও তদন্ত চলছে।

এক বিবৃতিতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী আরশাদ হুসাইন শাহ ডেরা ইসমাইল খানে হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এসব ঘটনা পুলিশকে দায়িত্ব পালন থেকে বিরত রাখতে পারবে না।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট