মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা পাঁচটায় শেষ হয় ভোট (বাংলাদেশ সময় ছয়টায়)। এখন চলছে গণনা। খবর জিও নিউজের।

দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হাক কাকার বলেছেন, ভোটদানে বিপুল পরিমাণ মানুষের অংশগ্রহণে বোঝা যায়, নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে। এমন নির্বাচন আয়োজন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এদিকে নির্বাচন নিয়ে অনেক অভিযোগ রয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল থেকে প্রার্থী হওয়া নেতাদের। বিভিন্ন ভোটকেন্দ্র দখলের অভিযোগ ও ভোটকেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ করেছে তেহরিক ই পাকিস্তানের নেতারা।

নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে মুঠোফোন সেবা সাময়িক স্থগিত রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনের আগে সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকটাই বেড়ে গেছে। এতে মানুষের প্রাণ যাচ্ছে। অবনতি ঘটছে দেশের নিরাপত্তা পরিবেশের। এ পরিস্থিতিতে নিরাপত্তার ঝুঁকির বিপরীতে ‘সুরক্ষাকবচ’ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল।

পাকিস্তানের নির্বাচন কমিশনের হিসাব অনুসারে, এবারের নির্বাচনের জন্য ১২ কোটি ৮০ লাখের বেশি নিবন্ধিত ভোটার আছেন। ২৬৬ আসনে মোট ৫ হাজার ১২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের নির্বাচন ও ফল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন ৩৪৯ জন বিদেশি সাংবাদিক এবং ১০৩ জন বিদেশ থেকে আসা পর্যবেক্ষক। বর্তমানে ইসলামাবাদ, লাহোর, করাচি ও সংলগ্ন এলাকায় পর্যবেক্ষকরা রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী