,

অপহরণের পর আরএসও সদস্যকে মাথায় গুলি করে হত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) এক সদস্যকে অপহরণের পর মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার ভোরে আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটায়। নিহতের নাম মোহাম্মদ জলিল (৩৫)। তিনি উখিয়ার কুতুপালংয়ের ৪ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এ-৩ ব্লকের কামাল হোসেনের ছেলে। তিনি আরএসও–এর সক্রিয় সদস্য ছিলেন।

রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কুতুপালং-৪ নম্বর আশ্রয়শিবিরের এফ ব্লকে এসে ১৫-২০ অস্ত্রধারী আরসা সন্ত্রাসী তিন রোহিঙ্গাকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়। তাঁদের মধ্যে জলিলকে আজ ভোররাতে মাথায় গুলি করে ফুটবল খেলার মাঠে ফেলে রাখে তারা। খবর পেয়ে এপিবিএনের সদস্যেরা তাঁকে উখিয়া বিশেষায়িত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে উখিয়া থানার পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তারে আশ্রয়শিবিরে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট