,

৩ দিনে বাংলাদেশে পালিয়ে এসেছে মিয়ানমারের ২২৬ সীমান্তরক্ষী

news-image

[২] সীমান্তে ওপারে প্রতিবেশী  মায়ানমারে স্বাধীনতাকামী বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি’র ও জান্তা বাহিনীর  মধ্যকার সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীদের ক্যাম্প, ফাঁড়ি দখলের চলমান লড়াইয়ে তুমুল সংঘর্ষ  চলছে।

[৩] ৩৪বিজিবি ও বিজিবি’র প্রধান কার্যালয়ের গণসংযোগ বিভাগের তথ্য মতে, টিকতে না পেরে  প্রাণ বাঁচাতে রোববার ভোর থেকে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত ২২৬ জন মায়ানমার বর্ডার গার্ড পুলিশের সদস্য (বিজিপি) বাংলাদেশ বর্ডার গাডের্র (বিজিবি) নিকট অস্ত্র সমর্পণ করে আশ্রয় নিয়েছেন।

[৪] এদিকে, সোমবার রাতভর গুলির আওয়াজ শোনা গেছে ওপারে। প্রাণভয়ে নিরাপদ আশ্রয়ে ঘর ছেড়েছে সীমান্তের স্থানীয়রা।

[৫] ঘুমধুম ইউনিয়নে ৫নং ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন বলেন, আমাদের ইউনিয়নে ১,২,৩নং ওয়ার্ড এলাকার বাইশ ফাঁড়ি তঞ্চঙ্গ্যা পাড়া থেকে ২০ পরিবার, ভাজাবনিয়া তঞ্চঙ্গ্যা পাড়া থেকে ৩০ পরিবার, তুমব্রু কোনার পাড়া থেকে ৩০ পরিবার, ঘুমধুম পূর্ব পাড়া থেকে ২০ পরিবার, তুমব্রু হিন্দু পাড়া থেকে ১০ পরিবার নিরাপদ আশ্রয়ে পাশবর্তী কক্সবাজার উখিয়া, মরিচ্যা, কোট বাড়ীসহ বিভিন্ন এলাকার আত্মীয় স্বজনের বাড়ীতে সোমবার বিকাল থেকেই আশ্রয় নিয়েছে।

[৬] ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীর আজিজ বলেন, আজকে টাকা ৫-৬দিন ধরে সীমান্তে মায়ানমারের ওপারে গোলাগুলির কারণে আতঙ্কে আছে এলাকাবাসী। রাতব্যাপী সীমান্তের ওপারে গোলাগুলির আওয়াজ শোনা গেছে।

[৭] স্থানীয়দের বরাত দিয়ে চেয়ারম্যান আরো জানান, যতটুকু শুনেছি, ঘুমধুম ইউনিয়নের সম্মুখে বিজিপি ক্যাপ ও ফাঁড়ি আরাকান আর্মিরা দখলে নেওয়ার পর এখন ঢেকিবুনিয়া বিজিপি ক্যাম্প দখলের যুদ্ধ চলছে। স্থানীয়রা নিরাপদ আশ্রয়ে খোঁজে আত্মীয় স্বজনদের বাড়িতে চলে গেছে। গোলাগুলি চলমান আছে। কখনো থেমে থেমে কখনো লাগাতার আওয়াজ শুনা যাচ্ছে।

[৮] ঘুমধুম পুলিশফাঁড়ির ইনচার্জ (আইসি) মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, সারারাত গোলাগুলির আওয়াজ শোনা গেছে। সকাল পৌনে ১০টা পর্যন্ত বড় ধরনের কোন ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি। মিয়ানমার থেকে যেন কেউ অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারে পুলিশ-বিজিবি কড়া সতর্ক পাহাড়ায় আছে এবংজেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে বসবাসকারীদের স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু