,

সাজেকে গুলিতে দুই ইউপিডিএফ সদস্য নিহত

news-image

রাঙামাটি অফিস ও বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচলং ব্রিজপাড়া এলাকায় রোববার দুপুরে দুর্বৃত্তদের গুলিতে দু’জন নিহত হয়েছে। তারা হলেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য দীপায়ন চাকমা (৩৭) ও মন্টু চাকমা ওরফে আশীষ চাকমা (৪০)। দীপায়নের বাড়ি মাচলংয়ের দীপুপাড়ায়। আশীষের বাড়ি রুপকারী ইউনিয়নের গোলাছড়ি এলাকায়।

স্থানীয়রা জানায়, রোববার দুপুর ২টার দিকে সাজেকের ব্রিজ পাড়া এলাকার একটি দোকানে দীপায়ন চাকমা ও আশীষ চাকমা চা খাচ্ছিলেন। এ সময় ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গেছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিতে দুজন নিহত হয়েছে। এলাকায় উত্তেজনা রয়েছে।

বাঘাইছড়ি উপজেলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আওয়াল জানান, ঘটনা শোনার পর সাজেক থানা পুলিশ ঘটনাস্থলে গেছে। সেখান থেকে ফিরলে বিস্তারিত জানা যাবে।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী