মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার কাছে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৩৬ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বের চার ম্যাচের চারটিতেই জয় পায় বাংলাদেশ দল। অথচ ফাইনালে এসে শ্রীলঙ্কার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় জুনিয়র ট্রাইগ্রেসদের।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৪৮ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে নির্ধারিত ২০ ওভার খেললেও বাংলাদেশের মেয়েরা ৮ উইকেট হারিয়ে ১১২ রানের বেশি তুলতে পারেনি। ব্যাট-বলে অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচ সেরা হয়েছেন শ্রীলঙ্কার দেউমি বিহাঙ্গা। সিরিজসেরা হয়েছেন বাংলাদেশের রাবেয়া খাতুন।

১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩ রানের মাথায় টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়েই স্বাগতিকরা ম্যাচ থেকে ছিটকে যায়। মিডল অর্ডারে রাবেয়া চেষ্টা করলেও সফল হননি। ২৯ বলে সর্বোচ্চ ৩১ রান আসে তার ব্যাট থেকেই। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান আসে আরবিন তানির ব্যাট থেকে। বাকিরা বলার মতো কিছু করতে পারেননি। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করতে পারে ১১২ রান। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে দেউমি বিহাঙ্গা ১৩ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া রিশমি সঞ্জনা ও মধুসিনা হেরাথ নিয়েছেন দুটি করে উইকটে।

এর আগে ব্যাট করতে দারুণ শুরু করেন দুই লঙ্কান ওপেনার নেতমি পর্না ও দেউমি বিহাঙ্গা। দুজনে মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ১০৪ রান। নতুন বলে বাংলাদেশি বোলারদের পাত্তাই দেননি তারা। শুরুতে কিছুটা রক্ষণাত্মক খেললেও সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হয়ে ওঠেন দুজনেই। অপরাজিত ৬৬ রান এসেছে নেতমি পর্নার ব্যাট থেকে। মূলত তার ইনিংসের ওপর দাঁড়িয়েই শ্রীলঙ্কা ৩ উইকেট হারিয়ে ১৪৮ রানের সংগ্রহ দাঁড় করাতে পারে। ৫৭ বলে ৮ চারে নিজের ইনিংসটি সাজান নেথমি। তাতে বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা।

বাংলাদেশের বোলারদের মধ্যে একটি করে উইকেট পেয়েছেন রাবেয়া, নিশি ও জান্নাতুল মাওয়া।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী