,

অজানা আশঙ্কায় বিরোধী দলের কর্মসূচিতে হামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, সরকার এক অজানা আশঙ্কায় বিরোধী দলের কর্মসূচিতে বাধা দিয়েছে। গণতন্ত্র মঞ্চ, বিএনপিসহ সব বিরোধী দলের শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে হামলা চালানো হয়েছে, আহত ও আটক করা হয়েছে এবং কর্মসূচি বন্ধ করতে বাধ্য করা হয়েছে।

বুধবার রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের এক সভায় নেতারা এসব কথা বলেন। তারা বলেন, গত ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পরে যে ডামি সংসদ অধিবেশন বসেছে তা দেশের মানুষের ভোটাধিকারসহ সব অধিকার হরণ করার সংসদ। এই নির্বাচন ও সরকারের কার্যভার গ্রহণ দেশকে স্থায়ী সংকটে ফেলছে।

তারা বলেন, সরকারের দুর্নীতি-লুটপাটে ব্যাংকগুলো খালি করে ফেলা হয়েছে। এখন টাকা ছাপিয়ে সংকট উত্তরণের জন্য ব্যাংকে সরবরাহ করা হচ্ছে, যা নতুন করে লুটের আয়োজন। অর্থনৈতিক পরিস্থিতি ভেঙে পড়ায় দ্রব্যমূল্য বাড়ছে। সরকারের ভেতরে থাকা সিন্ডিকেটের দাপটে নিত্যপণ্য ও খাদ্যসামগ্রীর দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে।

নেতারা আরও বলেন, বাংলাদেশ-ভারতের সীমান্ত এখন দুনিয়ার অন্যতম প্রাণঘাতী সীমান্তে পরিণত হয়েছে। ২০২৩ সালে ৩১ জন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে এবং আহত হয়েছেন আরও অনেকে। সরকার সীমান্তে মানুষের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান