মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিকিট কালোবাজারিতে জড়িতদের ছাড় নেই : রেলমন্ত্রী 

news-image

নিজস্ব প্রতিবেদক : রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, রেলের টিকিট কালোবাজারি রোধে র‍্যাবের ভূমিকা প্রশংসনীয়। টিকিট কালোবাজারির সাথে জড়িতদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি টিকিট কালোবাজারি চক্রের সদস্যদের গ্রেপ্তার ও গৃহীত অন্যান্য পদক্ষেপের জন্য র‍্যাবকে ধন্যবাদ জানান।

বুধবার (৩১ জানুয়ারি) রেল ভবনের সভাকক্ষে রেলওয়ে টিকিট কালোবাজারি ও দুর্নীতি প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

সম্প্রতি রেলে টিকিট কালোবাজারি, ডিপো থেকে যন্ত্রাংশ চুরি এবং অগ্নিকাণ্ডের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনা আর যাতে না ঘটে এজন্য সকলকে সজাগ থাকার অনুরোধ করছি।

তিনি বলেন, একটি চক্র টিকিট কালোবাজারির সাথে জড়িত, তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিচারের সম্মুখীন করতে হবে। সবাইকে সজাগ থাকতে হবে। সকলে মিলে সহযোগিতা করলে টিকিটের কালোবাজারি বন্ধ হবে।

এখন কক্সবাজারে টিকিট কালোবাজারি চক্র সক্রিয় এমন মন্তব্য করে জিল্লুল হাকিম বলেন, আমাদের কাছে তথ্য রয়েছে একটি চক্র রেলের টিকিট জাল করছে। তাদের ধরতে হবে এবং এগুলো বন্ধ করতে হবে। সহজডটকমের কর্মকর্তা, রেলের কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তা কর্মীসহ যারা টিকিটের সাথে সম্পৃক্ত সকলকে সতর্ক হওয়ার নির্দেশ দেন মন্ত্রী।
তিনি বলেন, সৈয়দপুর রেলওয়ে কারখানার কোরিয়া থেকে আমদানি করা মালামাল বিভিন্ন সময়ে চুরি হচ্ছে। এই চুরির সঙ্গে যারা যুক্ত তাদের সতর্ক হওয়ার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, তা না হলে তাদের প্রতিহত করার সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্রেনে সন্ত্রাসীদের আগুন লাগানোর বিষয়ে প্রধানমন্ত্রী বেশি গুরুত্ব দিয়েছেন জানিয়ে রেলমন্ত্রী বলেন, যারা একের পর এক ট্রেনে আগুন দিয়ে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে মানুষ পুড়িয়ে মারছেন তাদের প্রতিরোধ করব। তাদের প্রতিরোধ করতে না পারলে, রেলের ওপর থেকে মানুষের আস্থা হারাবে।

বৈঠকে মন্ত্রী টিকিট কালোবাজারি এবং রেলের সার্বিক নিরাপত্তা ও চুরি বন্ধে আরএনবি, পুলিশ, আনসার, ডিজিএফআই, এনএসআইসহ সকল সংস্থাকে সজাগ থাকার নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী