,

এশিয়াটিক সোসাইটির নেতৃত্বে হারুন-ছিদ্দিকুর

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ২০২৪-২০২৫ সেশনের জন্য নতুন কাউন্সিল নির্বাচনে ড. হারুন-অর-রশিদ ও ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্বাধীন ‘মূলধারা’ প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭টি পদের মধ্যে ১৩টি পদে জয় লাভ করেছে এই প্যানেল।

মূলধারা প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি গত কাউন্সিলেরও সাধারণ সম্পাদক ছিলেন।

অন্যদিকে অধ্যাপক ড. শরীফ আহমেদ এবং অধ্যাপক ড. মো. হাকিম আরিফের নেতৃত্বাধীন ‘মুক্তিবুদ্ধি চর্চা’ প্যানেল থেকে সদস্য পদের ৪টিতে জয়লাভ করেছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রাঙ্গণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শরিফ উল্লাহ ভুঁইয়া।

মূলধারা প্যানেল থেকে নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি পদে অধ্যাপক ড. হাফিজা খাতুন, ড. সাজাহান মিয়া ও ড. ইয়ারুল কবির। সম্পাদক পদে অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, কোষাধ্যক্ষ পদে ড. মোহাম্মদ আব্দুল মজিদ। সদস্য পদে অধ্যাপক ড. মাহবুবা নাসরিন, অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. আশা ইসলাম নাঈম, অধ্যাপক ড. আব্দুল বাছির, অধ্যাপক ড. নাজমা খান মজলিস ও অধ্যাপক ড. সাব্বির আহমেদ।

আর ‘মুক্তিবুদ্ধি চর্চা’ প্যানেল থেকে ৪ জন সদস্য পদে নির্বাচিত হন। তারা হলেন- অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী, অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. মো. আব্দুল করিম ও অধ্যাপক ড. শুচিতা শারমিন।

নির্বাচনে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ১ হাজার ৩০০ সদস্যের মধ্যে ৮২৪ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। ৪ সদস্যের নির্বাচন কমিশন এই কাউন্সিল নির্বাচন শান্তিপূর্ণভাবে পরিচালনা করেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান