,

বিএনপি নেতা কাইয়ুম মালয়েশিয়ায় গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর বিএনপির সাবেক সভাপতি এম এ কাইয়ুমকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া পুলিশ। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল চারটার দিকে ইমিগ্রেশন অ্যাক্টে তাকে গ্রেপ্তার করা হয়।

যদিও তিনি ইউএনএইচসিআর’র স্ট্যাটাস নিয়ে দীর্ঘ দিন থেকে মালয়েশিয়ায় অবস্থান করছেন। ভুল তথ্যের ভিত্তিতে কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়ে থাকতে পারে বলে মনে করছে তার পরিবার।

কাইয়ুমের স্ত্রী শামীম আরা বলেন, ২০১৫ সাল থেকে এম এ কাইয়ুম মালয়েশিয়া আছেন। তিনি জাতিসংঘের শরণার্থী হিসেবে তালিকাভূক্ত। এরপরও কেনো তাকে গ্রেপ্তার করা হয়েছে তা তিনি বুঝতে পারছেন না। তারা জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলছেন। আশা করছেন- দ্রুতই তিনি মুক্তি পাবেন।

এ জাতীয় আরও খবর