বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ছেড়ে নৌকায় উঠে জয় পেলেন শাহজাহান ওমর

news-image

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার দুটি সংসদীয় আসনেই বিপুল ভোটে জয়লাভ করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনেরনৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম ও ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনের নৌকা প্রতীকের প্রার্থী আমির হোসেন আমু।

রবিবার রাতে জেলা প্রশাসক কার্যালয়ের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কক্ষ থেকে সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আ. সালেক বিষয়টি নিশ্চিত করেন।

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে ৯০টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম ৯৫ হাজার ৪৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আবু বকর সিদ্দিক গোলাপ ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৬২৪ ভোট।

এছাড়াও অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির এজাজুল হক এজাজ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৭২ ভোট, ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আবুল কাশেম ফখরুল ইসলাম পেয়েছেন ৩৭০ ভোট, প্রার্থীতা থেকে সরে যাওয়া এম মনিরুজ্জামান মনির ঈগল প্রতীকে পেয়েছেন ৬২৫ ভোট, বাংলাদেশ কংগ্রেস পার্টি মজিবুর রহমান ডাব প্রতীকে পেয়েছেন ১৪২ ভোট, তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আঁশ প্রতীকে জসিম উদ্দিন তালুকদার পেয়েছেন ২৮২ ভোট ও সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত মামুন সিকদার ছড়ি প্রতীকে পেয়েছেন ৯৭ ভোট।

এ আসনে মোট ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ লাখ ১৩ হাজার ১৫ জন। এর মধ্যে বৈধ ভোট ৯৯ হাজার ৮৯০টি এবং বাতিল হয়েছে ১ হাজার ৪২৫টি।

অপরদিকে, ঝালকাঠি-২ (নলছিটি-ঝালকাঠি সদর) আসনে মোট ১৪৭টি কেন্দ্রে ১ লাখ ৩৭ হাজার ১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আমির হোসেন আমু। তার নিকটমত প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন এমরান পেয়েছেন ৪ হাজার ৩১৪ভোট। এনপিপি’র আম প্রতীকের মো. ফোরকান হোসেন পেয়েছেন ৩ হাজার ২৫০ ভোট।

 

এ জাতীয় আরও খবর

নামকাওয়াস্তে নয়, জুলাই গণঅভ্যুত্থান বাস্তবায়ন দরকার: নাহিদ ইসলাম

সীমান্ত নয়, সাইবার নিরাপত্তাই এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

দেশে আইসিইউ সংকট ভয়াবহ: ডা. জুবাইদা রহমান

নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

পরীক্ষার পথে বাসচাপায় স্কুলছাত্র নিহত, আহত বাবা

বেনজীরের দুর্নীতি মামলায় আরও ৬ সাক্ষীর জবানবন্দি

এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ

ইবিতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

আগামীর শিক্ষাব্যবস্থার রূপরেখা জানালেন মাহদী আমিন

মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন দুদকের

ছয় মাস পর কমল প্রবাসী আয়

এমপিও শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধি