,

‘তোমাদের সাংবাদিকতায় আমার কিছু আসে-যায় না’

news-image

বরিশাল প্রতিনিধি : বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমর বলেছেন, কেন্দ্রে নিজেরা ঝগড়াঝাঁটি করবেন না, মারামারি করবেন না, নিজেরা নিজেরা ঝগড়াঝাঁটি কি? এতে রিপোর্ট হয়। এই দেখেন না গত পরশুদিন স্কুল শিক্ষকদের সামনে আমি বক্তব্য দিলাম অথচ পেপারে উঠেছে আমি জোর করে শিক্ষকদের মিটিংয়ে থাকতে বাধ্য করেছি।’

তিনি আরও বলেন, ‘এই যে সাংঘাতিক আছে না সাংবাদিক, এরা এতই সাংঘাতিক সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে প্রচার করে। এখানে কি কোনো সাংবাদিক আছে? তোমরা তো আমার পেছনে লেগেই আছো। আমি যেহেতু প্রধানমন্ত্রীর আস্থাভাজন, তোমাদের সাংবাদিকতায় আমার কিছু আসে-যায় না।’

বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজাপুর বাইপাস মোড়ে নৌকার প্রধান নির্বাচনী কার্যালয়ে কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সঞ্জীব কুমার বিশ্বাস, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খায়রুল আলম সরফরাজ, সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চুসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর একসময় সরকারের আইন প্রতিমন্ত্রীও ছিলেন। গত ৪ নভেম্বর রাতে তাকে আটক করে পুলিশ। পরদিন ঢাকার নিউমার্কেট থানার বাসে আগুন দেওয়ার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। ওই মামলায় তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয় তাকে। প্রায় চার সপ্তাহ কারাবন্দি থাকার পর জামিন পান শাহজাহান ওমর। কারামুক্ত হয়েই বিএনপি ছাড়েন তিনি। আওয়ামী লীগে যোগ দিয়ে শোরগোল ফেলে দেন। এরপর ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থীকে সরিয়ে তাকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট