,

একটি ভোটও কারচুপি হলে কেন্দ্র তাৎক্ষণিক বন্ধ করা হবে: সিইসি

news-image

বরিশাল প্রতিনিধি : কোনো কেন্দ্রে যদি একটি ভোটও কারচুপি হয়, তাহলে সেই কেন্দ্রের ভোট গ্রহণ তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। শনিবার বরিশালে রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, সবাই এখন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাইছে। আমরা সেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চাই। এ ক্ষেত্রে ব্যত্যয় ঘটলে ছেড়ে দেওয়া হবে না।

অনিয়ম করে জিততে হবে এই বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসার আহ্বান জানিয়ে সিইসি বলেন, সিষ্টেমের প্রতি সকলের বিশ্বাস রাখতে হবে। কেন্দ্রে ফল ঘোষণা করা হয়। প্রার্থীরা ঘরে বসেই ফল জানতে পারবেন। রিটার্নিং কর্মকর্তা ভোট পাল্টাতে পারেন না।

তিনি বলেন, নানা কারণে এবার ভোট নিয়ে বিতর্ক হয়েছে। অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ভোট করার দাবি আসছে। প্রার্থীদের সহায়তায় এবার জাতীয় নির্বাচন সফল করা নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য।

বরিশালের ৬ নির্বাচনী এলাকার প্রার্থীরা সভায় অংশ নেন। এতে সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম, বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবির, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম প্রমুখ।

পরে সিইসি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দিনব্যাপী সভা করেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট