,

এখনও খোঁজ মেলেনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ ৪ বাংলাদেশির

news-image

ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক: এখনও খোঁজ মেলেনি যুক্তরাষ্ট্রের মেঘনা অ্যাডভেঞ্চার থেকে নিখোঁজ ৪ বাংলাদেশির। তাদেরকে খুঁজতে যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদী তীরে তল্লাশি চালাচ্ছে দেশটির কোস্ট গার্ড। গত সোমবার বাংলাদেশের একটি বাল্ক জাহাজ থেকে চারজন ক্রু নিখোঁজ হয়েছেন। তারা সবাই বাংলাদেশি।

কোস্ট গার্ডের সূত্রে বলা হয়েছে, নিখোঁজদের খোঁজার জন্য একটি হেলিকপ্টার ও ছোট নৌকা অভিযানে নামানো হয়েছে। বাল্ক জাহাজটি থেকে অন্তত ১৫ ঘণ্টা ধরে নিখোঁজ রয়েছেন এসব ক্রু। যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড বলছে, লুইজিয়ানায় বেলে চেসির কাছাকাছি একটি নদীতে নিখোঁজদের খুঁজতে অভিযান শুরু করেছে তারা।

এ বিষয়ে খবর প্রকাশ করেছে ফক্স-৮ নিউ অরলিন্স। এতে উদ্ধার অভিযানে হেলিকপ্টার ব্যবহারের একটি ভিডিও প্রকাশ করা হয়। বাংলাদেশি পতাকাবাহী মেঘনা অ্যাডভেঞ্চার থেকে ওই চারজন নিখোঁজ হয়েছেন বলে উল্লেখ করা হয়। সোমবার স্থানীয় সময় রাত ১২টার দিকে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডকে বিষয়টি জানানো হয়।

খবরে বলা হয়, ওই চার ক্রু’র বয়স যথাক্রমে ২৫, ২৯, ৩০ ও ৪৭ বছর। তাদের সবার চুলের রঙ কালো ও ত্বক বাদামি। তবে তাদের নাম-পরিচয় এখনও সামনে আনা হয়নি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট