,

বিএনপির নির্বাচনে আসা জাতির জন্য সৌভাগ্যের হবে : সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সময় এখনো ফুরিয়ে যায়নি। আমরা এখনো আশা রাখছি, বিএনপি নির্বাচনে আসবে। যদি নির্বাচনে বিএনপি আসে তাহলে তা হবে আমাদের সবার জন্য, জাতির জন্য সৌভাগ্যের।

রোববার (২৬ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে অনানুষ্ঠানিক ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচনটা তৃপ্তিদায়ক হবে কি না? এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা বিএনপিকে আহ্বান করেছি। একবার নয়, দুবার নয়, বার বার-১০ বার বলেছি। আমি আগেও বলেছিলাম সময় ফুরিয়ে যায়নি। এখনো বলা হচ্ছে সময় ফুরিয়ে যায়নি। এখনো সুযোগ আছে। আমরা সব সময় সংলাপ, সমঝোতার কথা বলেছি।

তিনি বলেন, আমরা বারবার উৎসবমুখর ও অনুকূল পরিবেশের কথা বলেছি। সবার মধ্যে যদি সমঝোতা হয় তাহলে নির্বাচনের পরিবেশ আমাদের জন্য আরও অনুকূল হয়ে উঠে। আমরা আমাদের দিক থেকে কোনো পরিবর্তন করিনি। আমরা এখনো আশা করি, হয়তোবা ওরা (বিএনপি) আসতেও পারে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, যদি বিএনপি আসে তবে তা হবে আমাদের জন্য, সবার জন্য পুরো জাতির জন্য হবে অত্যন্ত সৌভাগ্যের। আমরা চাই নির্বাচনটা অংশগ্রহণমূলক হোক, সবাই অংশগ্রহণ করুক। তাহলে নির্বাচন আরও অর্থবহ হবে। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনাররা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট