মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বউ না হলে শাকিব খানের জুটি হওয়া যায় না : স্বাগতা

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বউ না হলে তার সিনেমার নায়িকা হওয়া যায় না বলে মন্তব্য করেছেন অভিনেত্রী স্বাগতা। সম্প্রতি একটি ইংরেজি সংবাদমাধ্যমের ভিডিও সাক্ষাৎকারে এমনটা বলেছেন তিনি।

স্বাগতা বলেন, ‘আমি প্রচুর নাটকে কাজ করেছি। তবে সিনেমায় কাজ করা হয়নি। শাকিব খান তো অপু বিশ্বাসকে ছাড়া সিনেমা করবেন না। তবুও করলেন কার সাথে? বুবলীর সাথে। দুজনেই তার স্ত্রী। কিন্তু আমি তো আর তার বউ হবো না।’

এরপর শাকিব প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘তার সম্পর্কে খুব বেশি জানি না, তবে প্রোপাগান্ডা শুনি। আপনি (সঞ্চালককে উদ্দেশ্য করে) যেমন শোনেন আমিও শুনি। ওয়াইফ ছাড়া কেউই শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগই পায় না।’

শাকিবের সঙ্গে কাজের সুযোগ না হলেও তাকে পছন্দ স্বাগতার। এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘শাকিব খানকে আমার ভালোই লাগে। একটা মানুষ দীর্ঘ সময় ধরে লিড করছে। তার নামে যত যাই বলুক- সে যদি গুণী না হতো, তাহলে এতো বড় ক্যারিয়ার থাকতো না।’

স্বাগতা আরও বলেন, ‘আমি যখন ২০০৬ সালে প্রথম সিনেমায় কাজ করি, তখন অনেক কনফিউজড ছিলাম। করবো কী করবো না এসব ভেবে। মান্না ভাইয়ের বিপরীতে সিনেমায় মৌসুমী আপু ছিলেন। শত্রু শত্রু খেলা। তখন কাটপিস ছিল। হলে গেলে কাটপিস দেখতে হবে এজন্য সিনেমার সঙ্গে যুক্ত হবো কী না তা নিয়ে দ্বিধায় ছিলাম। ’

তবে সেসময়ের তুলনায় এখন দেশের সিনেমার পরিবেশ ভালো হচ্ছে বলে মনে করেন এই অভিনেত্রী। স্বাগতার ভাষায়, ‘একটা সময় ছিল, যখন মাসে ৪ টা সিনেমা মুক্তি পেত না। ২০০৮-০৯ থেকে ২০১৭-১৮ সাল পর্যন্ত সেভাবে নিয়মিত সিনেমা মুক্তি পায়রি। কিন্তু সেই অবস্থার পরিবর্তন হয়েছে। এখন অনেক সিনেমা মুক্তি পাচ্ছে। সামনে আরও ভালো হবে।’

এদিকে শাকিব খানকে নিয়ে স্বাগতার এমন মন্তব্য মোটেও ভালোভাবে নেয়নি শাকিবভক্তরা। তাদের দাবি, গত দুই যুগে শাকিব খান অপু বিশ্বাস ও বুবলীর বাইরেও একাধিক নায়িকাকে নিয়ে সিনেমায় কাজ করেছেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী