,

রাজশাহী সীমান্তে বিএসএফের গুলিতে কিশোর নিহত

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীর দিয়াড় মানিকচক সীমান্তে বিএসএফের গুলিতে এক কিশোর (১৫) নিহত হয়েছে। তার নাম সমিরুল হক। সে গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নের বারীনগর গ্রামের হাসিবুল হকের ছেলে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিএসএফ জওয়ানরা সমিরুল হককে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিটি তার ডান বগল দিয়ে ঢুকে বাম বগল ছেদ করে বেরিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সমিরুলের।

পুলিশ কিশোর সমিরুলের মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ হোসেন। উদ্ভূত পরিস্থিতিতে পতাকা বৈঠক আহ্বান করেছে বিজিবি।

গোদাগাড়ীর ৯ নম্বর চরআষাড়িয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল হক ভোলা জানান, সীমান্তে বাংলাদেশ ও ভারতের কৃষকদের ফসলের ক্ষেত রয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সমিরুলসহ কয়েকজন মিলে দয়াড় মানিকচক সীমান্তের ৫ নম্বর পিলার এলাকার জিরোলাইন থেকে ১৫০ গজ বাংলাদেশের ভেতরে ঘাস কাটছিল। এসময় ভারতের চর আষাড়িয়াদহ বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি সমিরুলের এক বগল দিয়ে ঢুকে আরেক বগল হয়ে বেরিয়ে যায়। ফলে ঘটনাস্থলে সে মারা যায়। বাকিরা পালিয়ে প্রাণ রক্ষা করেন।

তিনি আরও বলেন, ‘গত কয়েক ধরেই বিএসএফ আগ্রাসী ভূমিকায় রয়েছে। সীমান্তের কাঁটাতারের কাছে কাউকে যেতে দেখলেই গুলি করে তারা। সমিরুলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। অথচ সীমান্তের কাছাকাছি দু’দেশের বাসিন্দাদেরই ফসল আছে। ভারতীয় দিব্যি কাজকর্ম করে যাচ্ছেন। কিন্তু বাংলাদেশিরা কৃষিকাজে গেলেই তারা জুলুম করছে।’

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম জানান, কিশোর সমিরুলের মরদেহ বিজিবি উদ্ধার করেছে বলে তিনি খবর পেয়েছেন। আইন অনুযায়ী মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ২২ মে আষাড়িয়াদহ সীমান্তে ঘাস কাটতে গেলে আবু ওবায়েদ নামের এক কিশোরকে গুলি করে বিএসএফ। গুলিটি তার উরুর মাংস ভেদ করে বেরিয়ে যায়। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশনের পর সে সুস্থ হয়ে ওঠে।

আবু ওবায়েদের বাবা গোলাম রসুল জানিয়েছিলেন, সীমান্তের কাছে নিজের বোরো ক্ষেতের পাশে ঘাস কাটছিল ওবায়েদ। এসময় বিএসএফের এক জওয়ান এসে তাকে ফিরে যেতে বলেন। ওবায়েদ ঘাসগুলো বস্তায় ভরে মাথায় তুলে যখন ফিরে আসছিল, সেই সময় হঠাৎ তার পায়ে গুলি করে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০