,

মৃত্যুর ৭২ ঘণ্টার মধ্যে পেনশন পেলো পুলিশ সদস্যের পরিবার

news-image

নিউজ ডেস্ক : বিএনপির সমাবেশে দায়িত্ব পালনরত অবস্থায় নেতাকর্মীদের হামলায় নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলামের মৃত্যুর ৭২ ঘন্টার মধ্যে পেনশনের চেক ও আনুতোষিক সুবিধা প্রদান করলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

আজ বুধবার দুপুরে ডিএমপি সদরদপ্তরের নিজ কার্যলয়ে তার পরিবারের কাছে তিনি পেনশনের চেক, ভবিষ্যৎ তহবিলের জমাকৃত অর্থ ও ল্যামগ্রান্ডের সমুদয় অর্থ প্রদান করেন।

এসময় ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এসময় কমিশনার তার পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেন, ডিএমপি ৩৪ হাজার সদস্য নিয়ে একটি পরিবার। আমিরুলের পরিবারও আমাদের পরিবার। যেকোন প্রয়োজনে ডিএমপি তাদের পাশে থাকবে। এ সময় আমিরুলের ছোট্ট মেয়েটি তার বাবার চেয়ে বড় পুলিশ হওয়ার কথা জানান।

গত শনিবার (২৮ অক্টোবর) বিএনপির সমাবেশ আসা মানুষের নিরাপত্তায় ভোর থেকেই বক্স কালভার্ট রোডের মাথায় দায়িত্ব পালন করছিলেন কনস্টবল আমিরুল। বিএনপিসহ তার মিত্ররা সমাবেশ থেকে পূর্বপরিকল্পিতভাবে নারকীয় সন্ত্রাসী হামলায় মৃত্যুবরণ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান