,

ছাদ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে আজ সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘রোববার রাত ১২টার দিকে শিক্ষার্থীকে ঢামেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ওই শিক্ষার্থীর নাম মীর জাওয়াদ বিন জসিম। তিনি বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া।

ধানমন্ডি জোনের পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আবু তালেব বলেন, ‘জাওয়াদ তার পরিবারের সঙ্গে ভবনটির ১০ তলায় ভাড়া থাকতেন। ঘটনার আগে ছাদে তিনি একাই ছিলেন। সিসিটিভি ফুটেজে সংগ্রহ করেছি। ফুটেজে দেখা যায়, ছাদে তিনি একাই ছিল। ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট