মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোবেল জয়ের ফোন পেয়ে অধ্যাপক বললেন, ‘আমি একটু ব্যস্ত’

news-image

এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জয়ী তিন বিজ্ঞানীর মধ্যে একজন অ্যান ল’হুইলিয়ের। অ্যান পেশায় সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির অধ্যাপক। নোবেল পুরস্কার জয়ের খবর দেওয়ার জন্য যখন কল করা হয় তখন তিনি ব্যস্ত ছিলেন ক্লাসে। ক্লাস চলাকালে ফোন ধরেননি তিনি। ক্লাসের বিরতিতে আবার ফোন এলে তিনি ধরেন। নোবেল কমিটি থেকে অ্যাডাম স্মিথ নামে এক ব্যক্তি কথা বলার জন্য অ্যান ল’হুইলিয়ের কাছ থেকে সময় চান। অ্যান তাঁকে বলেন, ‘আমি একটু ব্যস্ত, ক্লাস নিচ্ছি।’ তখন অ্যানের কাছ থেকে দুই-তিন মিনিট সময় চেয়ে নেন সেই ব্যক্তি। তবে নোবেল জয়ের খবরে অনেকটাই নির্বিকার ছিলেন অ্যান।

ক্লাসে লেকচার দেওয়ায় ব্যস্ত থাকার কথা শুনে ফোন দেওয়া ব্যক্তি জানতে চান, এ সুখবর শিক্ষার্থীদের দেবেন কিনা? উত্তরে অ্যান ল’হুইলিয়ের বলেন, ‘তাঁদের অবশ্যই জানাব। জানলে আশা করি অনেক খুশি হবে তাঁরা। এটা অবশ্যই তাঁদের জন্য অনেক আনন্দের বিষয় হবে। তবে আমাকে অবশ্যই আমার ক্লাসের লেকচারে ফিরে যেতে হবে।’

অ্যান ল’হুইলিয়ের ফোন করার বিষয়টি নোবেল কমিটির অফিশিয়াল এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা হয়েছে। অ্যানে ফোনে কথা বলার একটি ছবি পোস্ট দিয়ে বলা হয়েছে, একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের গল্প! ২০২৩ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া অ্যান ক্লাসে পড়াতে ব্যস্ত ছিলেন। ক্লাসের নির্ধারিত বিরতির সময় তিনি খবরটি শুনেছেন। ফোনকলের পরে তিনি শিক্ষার্থীদের কাছে ফিরে যান।’

অ্যান ল’হুইলিয়েরের পুরস্কারের সংবাদ দেওয়ার সেই ফোন কলের রেকর্ডটিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ নোবেল প্রাইজ কর্তৃপক্ষ। যেখানে শোনা যায় তিনি ক্লাসে পাঠদানের জন্য নিজের ব্যস্ততা প্রকাশ করছেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস পদার্থবিজ্ঞানে অবদান রাখায় ২০২৩ সালের বিজয়ী হিসেবে তিন বিজ্ঞানীর নামা ঘোষণা করেন। তাঁরা হলেন আমেরিকার পিয়ের অ্যাগোস্তিনি, জার্মানির ফেরেন্স ক্রাউন্স ও সুইডেনের অ্যান ল’হুইলিয়ের। নোবেল কর্তৃপক্ষ জানিয়েছে, অণু ও পরমাণুতে থাকা ইলেকট্রন নিয়ে বিস্তর গবেষণা করার কারণে এবারের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। ইলেকট্রন থেকে আলোর সবচেয়ে ক্ষুদ্র স্পন্দন দেখাতে সক্ষম হয়েছেন তিন বিজ্ঞানী।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের