,

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা

news-image

অনলাইন ডেস্ক : ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান বিচারপতি। পরে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ওবায়দুল হাসান। ঘুরে দেখেন জাতির পিতার স্মৃতি বিজড়িত যাদুঘর। পরে, গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের সংবিধান দিয়েছেন। তা রক্ষার দায়িত্ব সব বিচারকের।’

এর আগে, বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবু্ব হোসেন। শপথের আনুষ্ঠানিকতা শেষে প্রয়োজনীয় নথি স্বাক্ষর করেন ওবায়দুল হাসান।

২৪তম প্রধান বিচারপতি হিসেবে গত ১২ সেপ্টেম্বর ওবায়দুল হাসানকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। রীতি অনুযায়ী শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব শুরু হলো নবনিযুক্ত এই প্রধান বিচারপতির।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট