,

বাতাসা তৈরির রেসিপি

news-image

লাইফস্টাইল ডেস্ক : আমাদের দেশীয় খাবারের মধ্যে অন্যতম হলো বাতাসা। এই খাবার গ্রামাঞ্চলে বেশি পাওয়া যায়। সুস্বাদু এই মিষ্টি স্বাদের খাবারের সঙ্গে আমাদের অনেকেরই শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। ছেলেবেলায় মেলায় গিয়ে মাটির পুতুল, পুঁতির মালা, মুড়ি, মুড়কি, বাতাসা কেনার স্মৃতি রয়েছে অনেকের। এটি পহেলা বৈশাখের বিভিন্ন মুখরোচক খাবারের মধ্যে একটি। মাত্র দুটি উপাদান দিয়ে ঘরেই তৈরি করতে পারবেন বাতাসা। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

চিনি- ১ কাপ

পানি- ১/৪ কাপ।

যেভাবে তৈরি করবেন

প্রথমে বেকিং সিট, ট্রে বা সিলিকন মোল্ড-এ হালকা তেল ব্রাশ করে নিন। প্যানে চিনি এবং পানি নিয়ে চুলায় মাঝারি আঁচে জ্বাল দিন। এরপর সব ঘন ঘন নেড়ে দিতে থাকুন। চিনি পানি ভালমত ফুটে একেবারে ঘন আঠালো হয়ে সাদা বুদবুদ ওঠা শুরু হলে খুব দ্রুত চামচে করে নিয়ে মোল্ড বা বেকিং সিটের উপর অল্প অল্প করে ঢেলে বাতাসা জমতে দিন। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলেই বাতাসা শক্ত হয়ে যাবে। এরপর পরিবেশন করুন সুস্বাদু বাতাসা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান