,

দুই গুইসাপের ঘণ্টাব্যাপী লড়াই

news-image

নাটোর প্রতিনিধি : দুটি সাপ বা সাপ-বেজির লড়াই দেখেছেন অনেকে। ডোবা-নালা বা পুকুরে প্রায়ই এমন দৃশ্য দেখা যায়। তবে গুইসাপের লড়াই দেখা যায় না বললেই চলে। কিন্তু নাটোরের নলডাঙ্গায় সেই বিরল দৃশ্যের দেখা মিলল। লড়াই করতে দেখা গেল দুটি গুইসাপকে।

সোমবার উপজেলার তৈরাপাড়া এলাকায় বিরল এ দৃশ্য দেখতে মানুষ ভিড় জমায়। পরিবেশবাদীরা বলছেন, নিজের এলাকা রক্ষায় লড়াইয়ে নামে দুই পুরুষ গুইসাপ।

এলাকাবাসী জানায়, সোমবার সকালে তৈরাপাড়ায় রেলওয়েসংলগ্ন খালের পানিতে দুটি গুইসাপকে কুস্তি করতে দেখা যায়। প্রথমে গ্রামের এক তরুণ দৃশ্যটি দেখতে পান। পরে এ খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে অনেকে সেখানে ভিড় করেন। পরে প্রায় ঘণ্টাব্যাপী চলে তাদের লড়াই।

গুইসাপ দুটি একে অপরকে জাপটে ধরে লড়াই করতে থাকে। পানি থেকে প্রায় এক ফুট উঁচুতে দেহ তুলে কুস্তি করতে দেখা যায়। মানুষের উপস্থিতি টের পেয়েও তারা সরে যায়নি। আশপাশের লোকজনও তাদের বিরক্ত করেনি। লড়াই শেষে চলে যায় তারা।

আজিম উদ্দিন নামে এক প্রবীণ ব্যক্তি বলেন, আগে তিনি কখনও গুইসাপের লড়াই দেখেননি। দীর্ঘ সময় লড়াই উপভোগ করেছেন।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের প্রচার সম্পাদক ও পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলার সাধারণ সম্পাদক ফজলে রাব্বী বলেন, গুইসাপ সহজাতভাবে টেরিটোরিয়াল বা এলাকা দখল করে রাখে। এলাকা রক্ষা করতে গিয়ে মাঝেমধ্যে তারা লড়াইয়ে নামে। একজোড়া পুরুষ গুইসাপ কুস্তি করেছে। যে অন্যকে মাটিতে ঠেলে দেয়, সে বিজয়ী হয়। প্রকৃতপক্ষে গুইসাপ কোনো সাপ নয়। এর বিষ নেই, মানুষকে দংশনও করে না।

ফজলে রাব্বী জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী গুইসাপ সংরক্ষিত। এটি হত্যা, শিকার বা কোনো ক্ষতি করা শাস্তিযোগ্য অপরাধ। হালতিবিল অধ্যুষিত এলাকায় এ ধরনের কুস্তি মানুষের নজরে আসেনি কখনও। তাই গুইসাপের কুস্তি বা লড়াই দেখতে মানুষ ভিড় করেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০