,

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত আ.লীগের সিদ্দিকুর রহমান

news-image

নাটোর প্রতিনিধি : নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করা হয়।

এর আগে গত রোববার (১৭ সেপ্টেম্বর) বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু রাসেলের কাছে এই মনোনয়নপত্র জমা দেন।

জানা গেছে, এ আসনে প্রার্থী হিসেবে জেলা জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন মৃধা ও ছাত্রদল নেতা মেহেদী হাসান নোমান মনোনয়নপত্র উত্তোলন করলেও তারা মনোনয়নপত্র জমা দেননি।

এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন ১৭ জন নেতা। সকল জল্পনা-কল্পনা শেষে আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন পান বড়াইগ্রাম উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান ড. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট নাটোর-৪ আসনের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস মারা যান। এতে আসনটি শূন্য হয়। শূন্য হওয়া আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকায় গত ৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০