,

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশে রোপা-আমনের সবুজ চারার হাট

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : রোপা-আমন মওসুমকে সামনে রেখে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুরে বসেছে ধানের চারার সর্ব বৃহৎ হাট।প্রতিদিনই ভোর থেকে দুপুর গড়িয়ে বিকাল পর্যন্ত নিন্মাঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা হাট থেকে তাদের চাহিদা মত বিভিন্ন জাতের ধানের চারা বেপারিদের কাছ থেকে সংগ্রহ করতে ভিড় করছেন। যোগাযোগ ব্যবস্হা ভাল হওয়ায় জেলার চাহিদা মিটিয়েও পার্শ্ববর্তী  হবিগঞ্জ, নরসিংদী থেকে চাষীরা তাদের চারা নিতে দেখা যায়।
কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মওসুমে জেলায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে বীজতলা তৈরি হওয়ায় চারা নিয়ে কোন চিন্তা নেই । চলতি মওসুমে জেলার ৫১ হাজার ৫০০ হেক্টর জমিতে রোপা আমনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবাদ কার্যক্রম সফল করতে জেলায় দুই হাজার ৮৩২ হেক্টর জমিতে আমন বীজতলা তৈরি করা হয়েছে।
সরেজমিনে ঘুরে জানা যায়,  নন্দনপুরে  ধানের চারার এ হাটে  খাসা, নাজিরশাইল, বীনা-৭, বিআর-২২ ও গাইন্ধার চারা উল্লেখ যোগ্য। মানবেধে প্রতি আটি ধানের চারা ৮০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রাক্ষণবাড়িয়াসহ আশ-পাশের জেলা থেকে খুচরা ও পাইকারি ক্রেতারা আসছেন চারা নিতে। প্রতিদিন কয়েক লাখ টাকার চারা বিক্রি হয় এই হাটে।
চারা বিক্রেতা বেপারি কুদ্দুস মিয়া বলেন, বেচাকেনা ভালই হচ্ছে। তবে বীজসহ শ্রমিক বেতন বেড়ে যাওয়ায় তা আগের চেয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এতে আমাদের আগের মত পোষায় না। তবুও মৌসুমী ব্যবসা হিসেবে তা আমরা চালিয়ে যাচ্ছি।
মাধবপুর থেকে আসা কৃষক রফিক মিয়া বলেন, এই  বাজারে ধানের চারার গুণমত মান ভাল। আমরা প্রতিবছর এখান থেকে চারা কিনে নিয়ে যায়। যোগাযোগ ব্যবস্হা ভাল পরিবহন খরচ অনেক কম পড়ে।
কৃষি বিভাগ বলছে,  মানসম্পন্ন চারা উৎপাদনের লক্ষে কৃষকদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেয়া হয়েছে। চারার সংকট মোকাবেলায় পূর্ব প্রস্তুতি হিসাবে বীজতলা তৈরির পাশাপাশি মান সম্পন্ন চারা উৎপাদনে সহযোগীতা করা হচ্ছে।  জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ১৭৬ হেক্টর বেশি জমিতে আমন বীজতলা তৈরি হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট