,

রংপুর চিড়িয়াখানায় যুক্ত হলো নতুন দুটি বাঘ

news-image

রংপুর ব্যুরো : রংপুরের বিনোদন প্রেমিদের অন্যতম বিনোদন উদ্যান চিড়িয়াখানায় যুক্ত হলো নতুন দুটি বাঘ। মঙ্গলবার বিকেল তিনটায় চট্টগ্রাম থেকে দুটি বাঘ রংপুর চিড়িয়াখানায় এসে পৌঁছায়। এরমধ্যে একটি বাঘিনী রয়েছে। দেড় বছরের বেশি সময় ধরে বাঘ শূন্য ছিল রংপুর চিড়িয়াখানা।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আমবার আলী তালুকদার। তিনি বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে দুটি বাঘ রংপুর চিড়িয়াখানায় এসে পৌঁছেছে। এদের বয়স আড়াই থেকে তিন বছর। বাঘ দুটি রয়েল বেঙ্গল টাইগার। এদের নাম এখনো রাখা হয়নি।

তিনি আরও বলেন, এর আগে ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি রাতে রংপুর চিড়িয়াখানার একমাত্র বাঘিনী ‘শাওন’ মারা যায়। ২০১০ সালে রংপুর চিড়িয়াখানায় শাওনকে আনা হয়েছিল। শাওনের জন্ম হয়েছিল ২০০৩ সালের ৩০ জুন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১৮ বছর ৭ মাস।
রংপুর চিড়িয়াখানার ইজারাদার হযরত আলী জানিয়েছেন, দীর্ঘদিন বাঘ শূন্য ছিল চিড়িয়াখানা। দর্শনার্থীরা এসে বাঘের দেখা না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতেন। এখন বাঘ আসায় দর্শনার্থী বাড়বে বলে আশা করছি।

জানাগেছে, প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে রংপুর নগরীর হনুমানতলা এলাকায় ১৯৮৯ সালে রংপুর চিড়িয়াখানাটি গড়ে ওঠে। এটি দর্শনার্থীদের জন্য ১৯৯২ সালে খুলে দেওয়া হয়। প্রায় ২২ একর জমির ওপর প্রতিষ্ঠিত চিড়িয়াখানাটি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট